জনতার ভিড়ে বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর মেয়াদ…

বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয়েছে ‘জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ৫৫টি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথমে ঘোষণা করা হয়েছিল, ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত শিবির চলবে। তবে মানুষের ব্যাপক সাড়া এবং ভিড়ের কারণে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। এখন ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যজুড়ে মোট ১,১০০টি শিবিরের আয়োজন করা হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান প্রকল্প-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে প্রতিটি শিবিরেই সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র পূরণ, নথিভুক্তিকরণ এবং প্রয়োজনীয় যাচাইয়ের কাজ সম্পন্ন করার জন্য এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে জেলায় জেলায় আয়োজিত এই পরিষেবামূলক শিবিরকে অনেকেই বিগত সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সঙ্গে তুলনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *