স্বচ্ছতার অঙ্গীকারে গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী, শুরু হল রাজ্যজুড়ে বিশেষ অভিযান

রাজ্যের গঙ্গার ঘাটগুলিকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে কলকাতার বাগবাজার ঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়।

বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে বৃক্ষরোপণ করেন এবং মন্দিরে পুজো দেন। এরপর তিনি গঙ্গার ঘাট পরিদর্শন করেন এবং ঝাঁটা হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও তাপস রায়ও এই অভিযানে যোগ দেন।

মুখ্যমন্ত্রী জানান, শুধু উন্নয়ন নয়, রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ। গঙ্গা ও গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা ও দূষণমুক্ত রাখতে বছরভর এমন কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, ‘নমামী গঙ্গে’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঙ্গাকে আরও পরিষ্কার ও দূষণমুক্ত করার কাজ জোরদার করা হবে। ১৭ জুন থেকে শুরু হওয়া পাঁচ দিনের স্বচ্ছতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা হল বাগবাজার ঘাট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *